রাজশাহী মেডিকেলের করোনায় আরও ৫ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ৩ জন, নাটোর ও নওগাঁর একজন করে। এছাড়া তাদের দুজন করোনা পজেটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এই নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৩ জন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ আসে। জেলায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৫ শতাংশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023