বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে বন্ধুকেই হত্যা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

খুনের ছয় মাস পর মূল রহস্য উদ্ঘাটন করেছে ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। মূলত বন্ধুর প্রেমিকাকে বিয়ে করতে নিজের বন্ধুকেই হত্যা করেছেন এক যুবক। মূলত প্রেমঘটিত কারণেই ছয় মাস আগে বন্ধুর হাতে খুন হয়েছিলেন নাসিম নামের এক যুবক।

পুলিশ জানিয়েছে, নাসিম মেরঠ জেলার কিথোরে শহরের বাসিন্দা। তার হিনা নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎ গত ১৭ মার্চ থেকে নিখোঁজ হয়ে যান নাসিম। এর কয়েক দিন পর তার মরদেহ উদ্ধার হয় আমরোহা জেলার ধানোরা মান্ডি এলাকায়। কিন্তু তাৎক্ষণিকভাবে পুলিশ এই খুনের কোনো কুল-কিনারা করতে পারেনি।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নাসিম ও হিনা যেখানে থাকতেন, সেখানে নিয়মিত যাতায়াত ছিল নাসিমের বন্ধু দানিশের। একপর্যায়ে হিনার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে দানিশের। এ নিয়ে নাসিমের সঙ্গে তর্ক হয়েছিল দানিশের। এরপরই নাসিমকে খুন করে সে।

সাবেক প্রেমিককে খুনের পরও হিনা বিয়ে করেন দানিশকে, এবং সংসার পাতেন দু’জনে মিলে। পরে পুলিশের সন্দেহ হলে, জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে দানিশ। পুলিশ দানিশ ও হিনাকে গ্রেফতার করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023