শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

মাঝিহট্টে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করায় দুই বখাটে গ্রেফতার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নামুজা (বগুড়া) প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর (বুধবার) বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে উত্যাক্ত করায় শিবগঞ্জ থানা পুলিশ দুই বখাটেকে গ্রেফতার করেছে। জানা যায়, উপজেলার মাঝিহট্ট গ্রামের দশম শ্রেণীর ছাত্রী ১৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে দুই বখাটে আজে বাজে কথা বলে, একই ইউপি’র দামগাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে শাহ আলম (১৮), আমিনুর এর ছেলে ইব্রাহিম (১৮)। উল্লেখ বখাটেরা মেয়েটিকে রাস্তায় একা পেয়ে আজে বাজে কথা বার্তা ও প্রেমের প্রস্তাব দেয়। এ ব্যাপারে মাঝিহট্ট স্কুলের কিছু ছাত্ররা জানতে পেরে  প্রতিবাদ করতে গেলে উক্ত বখাটেরা স্কুলের ছাত্রদের বিভিন্ন ভাষায় হুমকি ধামকি দেয়। মাঝিহট্ট স্কুলের বেশ কিছু ছাত্ররা বখাটে ইব্রাহিম ও শাহআলম কে আটক করে শিবগঞ্জ  থানা পুলিশকে খবর দেয়। শিবগঞ্জ থানার এসআই নাজমুল ঘটনা স্থলে এসে জিজ্ঞাসাবাদ করে দুই বখাটেকে গ্রেপ্তার করে  শিবগঞ্জ থানা  নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023