শিরোনাম :

বগুড়ায় ফেন্সিডিলসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার ভাঁটকোল এলাকার মরজেমের ছেলে জাহিদ হোসেন(২৫) এবং মুরাদপুর এলাকার বজলুর রশিদের ছেলে ইমরান হোসেন(২৭)। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার বালুয়াহাট এলাকা থেকে তাদের মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃতরা পেশায় মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023