নামুজা (বগুড়া) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টের নলডুবি সোনারপারা হইতে কেলুনঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোড়াই গ্ৰামের সংযোগ সড়ক এর শুভ উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ এম.পি। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা এম সামছুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, সাবেক সাব রেজিস্ট্রার এস্কেন্দার আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হুসাইন শরীফ সঞ্চয়। এছাড়াও উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাঝিহট্ট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা বকুল হোসেন, বাবু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আজিজুল হক রাজু।