শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়া শজিমেকে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে দীর্ঘদিন পর রোববার সকাল থেকে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিনেই ৯৫ শতাংশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশ নিয়েছে।

এদিনে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ক্লাসে ফিরেছে। তাদের চোখেমুখে দেখা যায় আনন্দের ছাপ। অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছেন।

কলেজের উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার জানান, করোনার কারণে ক্লাস বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অনলাইন পাঠদান কার্যক্রম চালু ছিল। সরকারি নির্দেশে রোববার থেকে ৩০তম ব্যাচের প্রথম বর্ষ, ২৯তম ব্যাচের দ্বিতীয় বর্ষ এবং ২৬তম ব্যাচের পঞ্চম বর্ষের (ফাইনাল) শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। অধ্যক্ষের নির্দেশনায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ক্লাস শুরু হয়। তবে ক্লাসে প্রবেশের আগে শিক্ষার্থীদের হ্যান্ড স্যানিটাইজার স্প্রে, তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে। শিক্ষার্থী বেশি হওয়ায় তাদের কয়েকভাগে ভাগ করে ক্লাস নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রথম বর্ষে শিক্ষার্থী আছে ১৮০ জন, দ্বিতীয় বর্ষে ১৭০ ও পঞ্চম বর্ষে ফাইনাল পরীক্ষার্থীদের সংখ্যা ১৬০ জন। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। উপস্থিতি প্রায় ৯৫ শতাংশ ছিল। অসুস্থতাসহ নানা কারণে অন্যরা ক্লাসে ফিরতে পারেনি।

ছাত্রলীগ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনি জানান, দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে ক্লাসে উপস্থিত হয়। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের ক্লাসে ঢুকতে দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023