শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

৭ দিনের রিমান্ডে এহসান গ্রুপের এমডি রাগীব ও তার ৩ ভাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

সারাদেশে আলোচিত পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের এমডি মুফতী মাওলানা রাগীব আহসান ও তার ৩ ভাইকে টাকা আত্মসাৎ ও প্রতারনা মামলায় ৭ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার সকাল ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মহিউদ্দীনের আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সরকারী কৌশুলী খান মো. আল্উদ্দিন জানান, মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতী মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে ৯১ কোটি ১৫ লাখ ৯৩৩ টাকার আত্মসাৎ মামলায় ৭ দিনের রিমান্ড দিয়েছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ মামলার বাদী ছিলো তেজদাসকাঠী এলাকার হারুন অর রশিদ।

উল্লেখ্য, গ্রাহকদের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে গাঢাকা দেওয়া পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ও র‌্যাব। বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে এহসান গ্রুপের এমডি মুফতী মাওলানা রাগীব আহসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেফতার করে ডিবি পুলিশ ও র‌্যাব এবং অপর দুই ভাই মুফতী মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালী নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023