রাজশাহী মেডিকেলে করোনায় ৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গে দুজন মারা গেছেন।

রোববার সকালে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান,মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৫৬ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮১ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪ নমুনা পরীক্ষায় আটজনের পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭১ নমুনা পরীক্ষায় ৩৩ জনের পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৮ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023