শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নাটোরে আনন্দ উল্লাসে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

টানা ৫৪৪ দিন পর ক্লাসে ফিরেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। অন্যান্য স্থানের মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে নাটোরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

রোববার সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উৎসব মুখর পরিবেশ ও আমেজে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ শিক্ষকরা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ভেতরে প্রবেশ করানো হয়। হাত ধোয়াসহ মাস্ক বিতরণ করা হয় শিক্ষার্থীদের। প্রতিটি ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বসানো হয়।

এদিকে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ শিক্ষা সংশ্লিষ্টরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023