শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

স্কুল খোলার আগের দিন ধসে পড়ল প্রাথমিকের ছাদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনার ধাক্কা কিছুটা সামলে প্রায় দেড় বছর পর আগামীকাল (১২ সেপ্টেম্বর) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে বিদ্যারয় খোলার একদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭০ লাখ টাকা ব্যয়ে জমির জুলিয়া ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ করে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে তিন তলা বিশিষ্ট ওই নতুন ভবনের চিলেকোঠার ছাদের একাংশ হেলে পড়ে। এরপর শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সম্পূর্ণ ছাদ ধসে পড়ে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, ২০১৯-২০ অর্থবছরে দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান তালবাহানা করতে থাকে। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষকে সেগুলো সরবরাহ করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই তড়িঘড়ি করে ছাদ ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইসাক মিয়া বলেন, ঠিকাদার আমাদের না জানিয়েই ছাদ ঢালাই করেছিল। ঠিকাদারকে নতুন করে ছাদ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023