শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

জিমেইলে আসছে ভিডিও কল সুবিধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

করোনা মহামারির সময় জিমেইল ব্যবহার বিশ্বব্যাপী বেড়ে গেছে। এখন ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিসের কাজে সবাই এর উপর নির্ভরশীল। গুগল মিট, জুম মিটিং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা জিমেইল ছাড়া এক মুহূর্তও চলতে পারছেন না৷

এবার শুধু গুগল মিট, জুম মিটিং, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের সাহায্যে ভিডিও কল নয়, জিমেইল চ্যাটের সাহায্যেও ভয়েস কল ও ভিডিও কল করা যাবে।

জিমেইল ওয়েব অ্যাপের সাহায্যে ফোন কল, ভিডিও কল করা যাবে। ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন বা অন্যান্য় ডিভাইস থেকে এই সুবিধা পাওয়া যাবে।

করোনা পরিস্থিতিতে জিমেইলের পাশাপাশি ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে সবার। অনেক ক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সে কারণেই সবদিক বিবেচনা করে এবার বিশেষ ফিচার নিয়ে আসছে জিমেইল।

ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে।গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে নভেম্বরে জিমেইলে যুক্ত হবে নতুন ভিডিও ও ভয়েস কল ফিচার।

জানা গেছে, এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে। জিমেইলের নতুন এই ফিচারের অপেক্ষায় আছেন ব্যবহারকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023