শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ভাত খেয়েও ওজন কমানোর ৩ উপায়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

হেল্থ ডেস্ক

ওজন কমানোর রেসে বর্তমানে সবাই দৌঁড়াচ্ছেন। সবাই চায় ফিট থাকতে। তবে ভুল জীবনধারণের প্রভাবে অনেকেই অতিরিক্ত মুটিয়ে যান। এতে দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ে। তাই সুস্থ থাকতে ওজন নিয়ন্ত্রণে রাখার বিকল্প নেই।

তবে ওজন কমাতে হলে তো ভাত খাওয়া বাদ দিতে হবে! এ ধারণা সবার মধ্যেই আছে। পুষ্টিবিদদের মতে, ভাতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে। যা দ্রুত ওজন বাড়ায়। তবে ওজন কমাতে হঠাৎ করেই খাদ্যতালিকা থেকে ভাত বাদ দেওয়া ঠিক নয়।

আর ভাত খেলেই যে ওজন কমাতে পারবেন না এ ধারণা সম্পূর্ণ ভুল। মূল বিষয় হলো, ওজন কমানোর ক্ষেত্রে দৈনিক শরীর যতটা ক্যালরি ঝরাচ্ছে তার চেয়ে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। এ কারণে স্বাস্থ্য সচেতনরা ভাত এড়িয়ে যান। কারণ ভাতে প্রচুর ক্যালোরি থাকে।

আবার ভাত খাওয়ার অনেক উপকারিতাও আছে। ভাত এমন এক ধরনের কার্বোহাইড্রেট যা সহজেই হজম হয়ে যায়। এতে থাকা ফাইবার পেট অনেকক্ষণ ভর্তি রাখে।

তাই বারবার খিদে লাগে না। ভাতে কোনোরকম গ্লুটেন নেই। ভাত খেলে শরীর অনেকটা ঠান্ডাও থাকে। তবে ভাত খেয়েও ওজন কমানোর ক্ষেত্রে ৩টি বিষয় মাথায় রাখা জরুরি-

মেপে খান

ওজন কমাতে হলে ভাত মেপে খেতে হবে। পুষ্টিবিদদের ভাষায় যাকে বলে ‘পোর্শন কন্ট্রোল’। ভাতের পরিমাণ কমিয়ে দিলেই ওজনসহ শারীরিক অনেক সমস্যাই কমবে।

অনেকেই সাদা ভাতের বদলে ডায়েট করার সময়ে ব্রাউন রাইস খান। এটি না করে বরং দু’বেলা ভাত খাওয়ার বদলে একবেলা খান।

ভাতের সঙ্গে সবজি খান

ভাতের পরিমাণ কমিয়ে তার সঙ্গে যদি বেশি পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে। বেশি করে শাক-সবজি, সালাদ, মাছ-মাংস খান।

দেখবেন পেট ভরে গিয়েছে। তবে কখনও কাঁচা শাক-সাবজি খাবেন না। অবশ্যই সেদ্ধ করে খেতে হবে।

রান্নার ধরনে পরিবর্তন

ভাত রান্নার সময় অবশ্যই মাড় ফেলে দেবেন। ভাজা ভাত বা ফ্রাইড রাইস খাওয়া বন্ধ করুন। একইসঙ্গে বেশি তেল-মসলাযুক্ত খাবার পরিহার করুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023