শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিক্ষোভ দমনে নির্মম তালেবান, নিন্দা জাতিসংঘের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে বিক্ষোভ চলছে তালেবানের বিরুদ্ধে। এই বিক্ষোভ দমনে গোষ্ঠীটি নির্মম আচরণের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জাতিসংঘের অভিযোগ, বিক্ষোভ দমনের সময় চারজনকে হত্যা করেছে তালেবান যোদ্ধারা। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাঠি, চাবুক এবং গোলাবারুদ ব্যবহার করেছে।

১৫ আগস্ট কাবুল পতনের পর থেকেই আফগানিস্তানে বিক্ষোভ চলছে। নারীর অধিকার এবং বৃহত্তর স্বাধীনতার দাবিতে এই আন্দোলন চলছে। এক বিবৃতিতে বিক্ষোভকারী এবং সাংবাদিকদের আটক করা বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

এদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজীকে হত্যা করেছে তালেবান। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন নিহতের ভাগ্নে এবাদুল্লাহ সালেহ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালেবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্যে এলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023