শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

সান্তাহার সুজিত রেল গেটের নামে না গেট ব্যারিয়ার, তবুও চলে…

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সুজিত রেল গেটের গেট ব্যারিয়ার দীর্ঘ প্রায় ২০ দিন ধরে বিকল রয়েছে। ট্রেন চলাচলের সময়ও গেটটি খোলা থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানিয়রা।

রেলওয়ে সূত্রে জানায়, সান্তাহার থেকে লালমনিহাট মিটারগেজ লাইনে দোলনচাঁপা, করতোয়া, লালমনি, রংপুর, পদ্মরাগ ও মেইল মিলে প্রতিদিন মোট আট জোড়া ট্রেন চলাচল করে। লাইনের মধ্যে সান্তাহার-আদমদীঘির প্রধান সড়কের পূর্ব ঢাকা রোডের শহীদ সুজিত রেল গেটটি অতিগুরুত্বপূর্ণ। ব্যস্তততম এ রেলগেটে তিন সিফটে তিনজন গেটকিপার দায়িত্ব পালন করেন।

জানা গেছে, গত ২২ আগস্ট গুরুত্বপূর্ণ এ গেটটির পূর্ব পাশের ব্যারিয়ার ও ওয়ার পুলি নষ্ট হয়ে যায়। এরপর গেট ব্যারিয়ার মেরামত করলেও পুলিটি মেরামত হয়নি। তাই ট্রেন চলাচলের সময় ব্যারিয়ার উঠানামা করানো সম্ভব হয় না। ফলে প্রায় ২০ দিন ধরে ঝুঁকি নিয়েই চলছে বিভিন্ন যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, ঝুঁকি এড়াতে দায়িত্বরত গেটম্যানরা ট্রেন আসার সময় লোহার সিকলের মাধ্যমে ব্যারিকেট দিয়ে আবার কখনও দাঁড়িয়ে হাঁক-ডাক পথাচারী যানবাহন চালকদের সতর্ক করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023