শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

স্ত্রীকে নির্যাতনে চাকরি হারালেন এসআই নাছির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

যৌতুকের কারণে স্ত্রী নির্যাতন এবং অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) নাছির আহম্মেদকে চাকরিচ্যুত করা হয়েছে। গত মঙ্গলবার ডিএমপির উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রুবিনা আক্তার রুনার সঙ্গে পাবনা শহরের কাচারীপাড়ার মোস্তাক আহম্মেদের ছেলে নাছির আহম্মেদের বিয়ে হয় ২০১২ সালের ২১ ডিসেম্বর। বিয়ের পর থেকেই নাছির পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় নাছির প্রায়ই রুবিনা খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বিয়ের প্রায় দুই বছর পর ২০১৪ সালের ১১ নভেম্বর নাছির এসআই পদে পুলিশে যোগ দেন।

যৌতুক দাবি ও মেয়ে মারধরের ঘটনায় রুবিনার বাবা ২০১৯ সালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাছিরসহ তার বাবা-মা ও বোনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নাছির আদালতে জামিনের জন্য হাজির হলে তার জামিন নামঞ্জুর হয়। এ ছাড়া নাছির আহম্মেদ অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব ঘটনায় পুলিশ সদর দপ্তর নাছিরকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করে। পরে বিভিন্ন তদন্তে নাছিরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023