বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা মোটরযানের ধাক্কায় ফরিদা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেওয়া উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া আকন্দপাড়ার মৃত সেকেন্দার আলীর স্ত্রী। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতেন।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ফরিদা বেওয়া বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে বেড়াতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার কাঁটাবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে পার হচ্ছিলেন।
এসময় অজ্ঞাতনামা একটি মোটরযানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।