শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৪জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪জনের মৃত্যু হয়েছে। জেলার দুইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া একই সময়ে জেলায় ২৩২টি নমুনায় নতুন করে আরও ৩১জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩দশমিক ৩৬শতাংশ। যা গতকাল ছিল ৯ দশমিক ০১শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শাজাহানপুরের আঞ্জুমান আরা(৫০) এবং দুপচাঁচিয়ার হাফিজার রহমান(৬০)। নতুন দুইজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭১জন দাঁড়ালো।

ডা. সাজ্জাদ আরও জানান, বুধবার মোট ২৩২টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন এবং এন্টিজেন পরীক্ষায় ৪জন করোনা পজিটিভ ছিলেন।

নতুন আক্রান্ত ৩১জনের মধ্যে সদরে ২৪, গাবতলীতে ৩, দুপচাঁচিয়ায় ২ এবং বাকি দুইজন শেরপুর ও নন্দীগ্রামের বাসিন্দা।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ২০৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৪২৪জন এবং ১১৩জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023