শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

এক বছর পর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রায় এক বছর পর ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্তত অর্ধশত নেতা এই বৈঠকে অংশ নেন।

দলীয় সূত্র বলছে, সভা থেকে গত দুই বছরে করোনার কারণে স্থবির হয়ে যাওয়া সাংগঠনিক তৎপরতা চাঙ্গা করার নির্দেশনা আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন জাতীয় সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য তৃণমূলকে প্রস্তুত করতে তৃণমূলে সফরের জন্য টিম গঠন হতে পারে। তৈরি হতে পারে তৃণমূল সফরের রোডম্যাপ। পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক কোন্দল নিরসন ও সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়টিও আসতে পারে।

করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় আওয়ামী লীগের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৩ অক্টোবর। ওই সভায় ৮১ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023