শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ভাড়া না দিয়েই সরকারি ভবনে বসবাস।

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

নাটোরের সিংড়ায় নৈশপ্রহরী, গাড়িচালকসহ চারজনের নামে কোনো সরকারি বাসভবন বরাদ্দ নেই। তবু তারা সরকারি বাসভবনে থাকেন। এজন্য কোনো ভাড়াও পরিশোধ করেন না। দীর্ঘদিন বিনা ভাড়ায় বসবাসের জন্য সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছেন। এছাড়াও তাদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

জানা যায় ,সিংড়া উপজেলা চত্বরে অবস্থিত প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের জন্য বসবাসের জন্য থাকা এসব ভবনে র্দীঘদিন ধরে বিনা ভাড়ায় বসবাস করে আসছেন এমনো অভিযোগ আছে কারো কারো বিরুদ্ধে। আবার কারও কারও উপজেলা সংলগ্ন নিজ বাসভবন হওয়ার পরেও নিজ বাসা ভাড়া দিয়ে ফ্রি থাকেন এই সরকারি বাসভবনে।

সূত্রে জানা যায়, নৈশপ্রহরী, গাড়িচালকসহ চারজন কেউ ৩ বছর, কেউ দেড় বছর, কেউ কেউ আবার ৩ ও ৬ মাস যাবৎ বিনা ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করছেন সরকারি ভবনে। উপজেলা পরিষদের সরকারি বাসা বরাদ্দ কমিটির পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়ার পরেও ভাড়া পরিশোধ করেননি কেউ। এমনকি বাসা ছাড়ার জন্য নোটিশ করলেও তোয়াক্কা না করে বছরের পর বছর বিনা ভাড়ায় বসবাস করে আসছেন তারা।
উপজেলা কৃষি অফিসারের গাড়িচালক মো. সেলিম রেজা। তিনি সরকারি বাসভবনের শাপলা ভবনের ৪ নম্বর ইউনিটে প্রায় ৩ বছর যাবৎ বিনা ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করছেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নৈশপ্রহরী মো. মোতালেব হোসেন। তিনি মাধবী ভবনের ১ নম্বর ইউনিটে ৩ মাস ধরে বসবাস করছেন। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাবেক উপজেলা টেকনিশিয়ান রফিকুল ইসলাম চামেলি ভবনের ২ নম্বর ইউনিটে গত বছরের জানুয়ারি থেকে বসবাস করছেন। সমাজসেবা অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে প্রায় ৬ মাস যাবৎ বাস করছেন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নৈশপ্রহরী মো. ফজলু।

নিয়ম অনুযায়ী, তাদের প্রত্যককে ৪ হাজার ৫০০ টাকা করে মাসিক ভাড়া পরিশোধ করার কথা। কিন্তু তারা তা করেননি। বিনা ভাড়ায় সেখানে বসবাস করছেন। এতে করে সরকার প্রায় ৩ লাখ টাকা রাজস্ব হারিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নৈশপ্রহরী মো. মোতালেব হোসেন জানান, ভবনটি পরিত্যক্ত হওয়ায় ইউএনও স্যার আমাকে বসবাস করতে দিয়েছে। আমি ডিসেম্বরে চলে যাব।

উপজেলা কৃষি অফিসাসের গাড়িচালক মো. সেলিম রেজা’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাইরে আছি, এসে কথা বলবো।

একাধিক কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের আবাসিক ভবনগুলো দেখ ভাল ও বরাদ্দ উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে হয়ে থাকে। কর্তৃপক্ষের অবহেলার জন্য বাসা বরাদ্দে অনিয়মের ঘটনা ঘটছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, শুধু উপজেলা নির্বাহী অফিসারের নামে বাসা বরাদ্দ রয়েছে। বাকি কর্মচারীরা আবাসিক ভবনগুলোতে বসবাস করলেও তাদের নামে কোনো বাসা বরাদ্দ নেই।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সরকারি বাসা বরাদ্দ কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক বলেন, তাদের কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে বাসা ভাড়া পরিশোধ করার জন্য। তারা পরিশোধ না করায় বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। তাতেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। সর্বশেষ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের তাদের তাগিদ দেওয়ার কথা বলা হয়েছে। এরপরেও যদি তারা ভাড়া পরিশোধ না করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ এতে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023