শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি ইয়াহিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম (মহাপরিচালক) পদে নিয়োগ দেওয়া হয়েছে মুফতি ইয়াহিয়াকে। এর মধ্য দিয়ে মাদরাসাটির প্রয়াত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) মাদরাসার শুরা বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।

তিনি বলেন, আমরা বৈঠকে মুহতামিম পদে প্রথমে আবদুস সালাম চাটগামী, নায়েবে মুহতামিম পদে মুফতি ইয়াহিয়াকে এবং মঈনে মুহতামিম পদে মুফতি জসিম উদ্দিনের নাম প্রস্তাবনা করেছিলাম। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই হার্ট অ্যাটাক করেন চাটগামী। তিনি তখন নিজ রুমে অবস্থান করছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন না। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন। এরপর ভারপ্রাপ্ত মুহতামিম বা মহাপরিচালক হিসেবে মুফতি ইয়াহিয়ার নাম ঘোষণা করে বৈঠক আপাতত মূলতবি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023