শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ, গুলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার এ বিক্ষোভে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন। আফগানিস্তান থেকে প্রকাশিত তোলো নিউজ অনলাইন জানায়, বিক্ষোভকারীরা এ সময় পাকিস্তানবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ চলাকালে শূন্যে ফাঁকা গুলি ছুড়েছে তালেবান। তোলা নিউজ দাবি করছে, ওয়াহিদ আহমাদি নামে তাদের একজন আলোকচিত্রীকে তালেবান আটক করেছে। তিনি বিক্ষোভের ছবি সংগ্রহ করছিলেন।

কাবুলে প্রথমে পাকিস্তান দূতাবাসের সামনে নারীদের একটি গ্রুপ এসে হাজির হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকজন পুরুষ।

বিক্ষোভকারীরা ‘পাকিস্তান, পাকিস্তান, ছাড়ো আফগানিস্তান’ বলে স্লোগান দিতে থাকেন। তারা ‘স্বাধীনতা, স¦াধীনতা’ বলেও স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের সরাতে আকাশে ফাঁকা গুলি ছোড়ে তালেবান। এর পরই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার নারী অধিকার ও তালেবান শাসনের বিরোধীতা করে কাবুলে বিক্ষোভ করেছেন কয়েকশ’ মানুষ।

বিক্ষোভকারীরা মনে করেন, তালেবানদের সহযোগিতা করছে পাকিস্তান। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করে আসছে। এর আগেও আফগানিস্তানের কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন নারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023