শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুই বছরের শিশুদেরও করোনা টিকা দিচ্ছে কিউবা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

কিউবাই বিশ্বের প্রথম দেশ যারা দুই বছরের শিশুদেরও করোনা টিকা দেয়া শুরু করেছে। স্থানীয় সময় সোমবার থেকে নিজেদের দেশে তৈরি ওই টিকা দেয়া শুরু করে তারা। এনডিটিভি জানিয়েছে, কিউবার ওই টিকা অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সমাজতান্ত্রিক দ্বীপরাষ্ট্র কিউবায় ১ কোটি ১২ লাখ মানুষের বাস। সেখানে করোনার কারণে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। কিউবার সরকার চায়, বিদ্যালয় খুলে দেয়ার আগেই দেশের সব শিশুকে টিকার আওতায় নিয়ে আসতে।

করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে কিউবায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অন্তবর্তী এ সময়ে টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কিউবার অধিকাংশ এলাকায়ই ইন্টারনেট সুবিধা নেই।

এর আগে গত শুক্রবার ১২ বছর ও এর বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া শুরু করে কিউবা। সোমবার থেকে দেশটির মধ্যঞ্চলীয় প্রদেশ সিনফিগসে ২ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিশ্বের আরও কয়েকটি দেশ ১২ বছরের বেশি শিশুদের করোনা টিকার আওতায় আনছে। চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভ্যানিজুয়েলা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, কম বয়সী শিশুদের টিকা দেয়ার পরিকল্পনা তাদের রয়েছে। কিন্তু কিউবাই প্রথম দেশ যারা কম বয়সী শিশুদের টিকা দেয়া ইতোমধ্যে শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023