শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

সরকার গঠনে প্রস্তুত তালেবান, নতুন স্লোগানে সাজানো হচ্ছে শহর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক  রিপোর্ট

গত ১৫ আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে রাজধানী কাবুল দখল করে তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সরকার গঠনের বিষয়ে তড়িঘড়ি করেনি তালেবান। তবে খুব শিগগিরই তালেবান সরকার ঘোষণা করা হবে।

তালেবানের নতুন সরকার গঠন সামনে রেখে রাজধানী কাবুলে চলছে সাজসজ্জার কাজ। কাবুলের রাস্তার দেয়ালে নতুন সরকার ঘোষণার প্রস্তুতি থেকে শুরু করে ছবি এবং স্লোগান প্রতিস্থাপন করা হচ্ছে।

কাবুলের কিছু কিছু দেয়ালে অতীতে যেখানে জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানের ছবি দেখা যেত। কিন্তু আজকাল সেই দেয়ালে নতুন স্লোগান দেখা যায়।
তালেবান জানায়, তারা নতুন সরকার ঘোষণার প্রস্তুতি সামনে রেখে শহরকে নতুন স্লোগান দিয়ে সাজানো হচ্ছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশন জানায়, তারা নতুন সরকারের ঘোষণার প্রস্তুতির জন্য কাবুলের দেয়ালে দেয়ালে নতুন স্লোগান প্রতিস্থাপন করছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমদুল্লাহ ওয়াসিক জানায়, নতুন সরকারের ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে শহরে স্লোগান এবং প্ল্যাকার্ড স্থাপন করা হবে।

নতুন সরকারের ঘোষণায় বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে তালেবান। এ বিষয়ে আহমদুল্লাহ ওয়াসিক জানান, কিছু গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধি, কর্মকর্তা এবং কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023