শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা ও অত্যাচার’, কুকুরের বেল্ট পেঁচিয়ে খুন করলেন স্বামী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে স্ত্রী ঈপ্সা প্রিয়দর্শিনীকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করেছেন স্বামী বিপ্লব পরিয়াদ নামে এক ব্যাংক কর্মকর্তা। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বিপ্লব পরিয়াদ।

রবিবার রাতে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা এলাকায় এ ঘটনা ঘটে। বিপ্লব পরিয়াদ সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার দুর্গাপুর শাখার সহকারী ম্যানেজার।

স্ত্রীর মাত্রাতিরিক্ত চাহিদা এবং অত্যাচার সহ্য করতে না পেরেই তাকে খুন করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন ওই ব্যাংক কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিপ্লব রবিবার রাতে কাঁকসা থানায় আসেন। থানার ওসিকে তিনি জানান, স্ত্রীকে খুন করেছেন। পুলিশ তখন তার বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে বিপ্লবের স্ত্রীর মরদেহ পড়ে রয়েছে মেঝেতে।

২০১৯ সালে তার সঙ্গে বিয়ে হয় ঈপ্সার। তারা উড়িষ্যার কটকের বাসিন্দা। কর্মসূত্রে তারা কাঁকসায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। বিয়ের পর থেকে তাদের দু’জনের মধ্যে অশান্তি লেগেই থাকত। রবিবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময়ই ঈপ্সার গলায় কুকুরের বেল্ট পেঁচিয়ে তাকে হত্যা করেন বিপ্লব।

এ ঘটনা হত্যা মামলা হয়েছে। কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্র: আনন্দবাজার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023