শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ভারতে করোনায় ছয় মাসে সর্বনিম্ন মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

পাঁচ দিন পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬২১। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এ প্রথম এত কম হল। অর্থাৎ প্রায় ছ’মাস পর ৩০০-র নীচে নামল দৈনিক মৃত্যু। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭৫২ জন।

আক্রান্ত কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে তা এখনো চার লাখের বেশি। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৪ হাজার ৮৭৪ জন। ভারতের দৈনিক সংক্রমণের হারও আড়াই শতাংশের বেশি রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023