শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাকাইচি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

জাপানের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে পার্লামেন্ট সদস্যদের পর্যাপ্ত সমর্থন পেয়েছেন মন্ত্রিসভার সাবেক সদস্য ক্ষমতাসীন এলডিপির নেত্রী সানাই তাকাইচি।

প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন এ নারী রাজনীতিক। এর মধ্য দিয়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি। খবর জাপান টাইমসের।

এর আগে ক্ষমতাসীন দল এলডিপির প্রেসিডেন্ট পদের দৌড়ে আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন তিনি।

পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির নেতাই হবেন প্রধানমন্ত্রী। তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেরও সমর্থন পেয়েছেন।

তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ বলে পরিচিত। জাপানের জাতীয় প্রতিরোধ বাহিনী প্রতিষ্ঠার পক্ষে তিনি সাংবিধানিক সংশোধনের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।

১৯৯৩ সালে সানাই তাকাইচি প্রথম পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023