শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ধুনটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টায় উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (৩৫) ও কড়িতলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুল মোমিন (৩৭)। এ ঘটনায় আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিপ্লব হোসেন, আব্দুল মোমিন ও অপর এক ব্যক্তি মোটরসাইকেল যোগে সারিয়াকান্দির কুতুবপুর এলাকা থেকে ধুনট উপজেলার দিকে যাচ্ছিল। বড়িয়া গ্রামে পৌঁছুলে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে বিপ্লব হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল মোমিনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ধুনট থানার এসআই মোরশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন মোটরসাইকেলটিতে তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বিপ্লব হোসেন ঘটনাস্থলেই মারা যান। আব্দুল মোমিন নামের অপরজন বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত ব্যক্তির পরিচয় এবং তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন, তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023