শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

আফগানিস্তানে বিজয় উদযাপনের ফাঁকা গুলিতে প্রাণ গেছে ১৭ জনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেয় গত ৩০ আগস্ট দিবাগত রাতে। এরপর রাতেই উল্লাসে নামেন তালেবান সদস্যরা। বিজয় উদযাপন করতে তারা শূন্যে ফাঁকা গুলি ছুড়েন। বার্তাসংস্থা এবং হাসপাতাল সূত্রের বরাত দিয়ে শনিবার আল জাজিরা জানিয়েছে, এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

এ প্রেক্ষাপটে এক বিবৃতিতে কাবুলের নিয়ন্ত্রণ নেয়া তালেবান শূন্যে গুলি ছুড়ার সমালোচনা করেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তালেবান সদস্যদের উদ্দেশে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘শূন্যে গুলি ছুড়া থেকে বিরত থাকুন; তার চেয়ে বরং আল্লাহকে ধন্যবাদ জানান।’ তিনি বলেন, ‘বুলেটে বেসামরিক লোকজনের ক্ষতি হতে পারে; অপ্রয়োজনীভাবে গুলি ছুড়বেন না।’

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর ৩০ আগস্ট (দিবাগত) মধ্যরাতে দুই দশকের যুদ্ধের সমাপ্তি টেনে কাবুল ছাড়ে যুক্তরাষ্ট্র। এ বিজয় আকাশে ফাঁকা গুলি ছুড়ে এবং আতশবাজি ফুটিয়ে বিজয় উদযাপন করে তালেবান।

গত প্রায় তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে একটি সরকার গঠনের চেষ্টায় রয়েছে সংগঠনটি। শুক্রবার তালেবানের একাধিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম তুলো নিউজকে জানায়, তালেবান তাদের বর্ষীয়ান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারকে প্রধান করে আফগানিস্তানে একটি সরকার গঠন করতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023