শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৬০ টন সহায়তা নিয়ে কাবুলে আমিরাতের বিমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে এক মাসের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে এমন আভাস দিয়েছে জাতিসংঘ। এ পরিস্থিতির মধ্যে আফগানিস্তানে ৬০ টন খাদ্য ও মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার কাবুল বিমানবন্দরে খাদ্য ও মেডিকেল সরঞ্জামবাহী আমিরাতের বিমানটি অবতরণ করে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টোলোনিউজ।

এর আগে জাতিসংঘ জানায়, আফগানিস্তানের পরিস্থিতি মোটেও ভালো নয়। দেশটিতে এক মাসের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা। সংস্থাটি বলছে, খাদ্যাভাবের কারণে দেশটির প্রতি তিনজনের মধ্যে একজন ভুগবে।

এদিকে দ্রুত কাবুল বিমানবন্দর চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরাহমান। তিনি জানান, কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তার জন্য তারা তুরস্কের সঙ্গে কাজ করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023