শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানের সরকারি ইমেইল অ্যাকাউন্ট লক করে দিয়েছে গুগল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগান সরকারের ইমেইল একাউন্টগুলো লক করে দিয়েছে গুগল। তবে এটা করা হয়েছে অস্থায়ীভাবে। কতসংখ্যক একাউন্ট লক করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফগান সরকারের সাবেক কর্মকর্তারা এবং আন্তর্জাতিক অংশীদাররা ফেলে আসা ডিজিটাল পেপার ট্রেইল নিয়ে ভয় পাচ্ছিলেন। তালেবানরা কাবুল দখলের পর শোনা গিয়েছিল, বায়োমেট্রিক সিস্টেম ও সরকারি তথ্যভাণ্ডার ব্যবহার করে তারা বিরোধী কর্মকর্তাদের খুঁজে বের করতে পারে। এদিকে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, সংস্থাটি আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রাসঙ্গিক অ্যাকাউন্টগুলি সুরক্ষিত করার জন্য অস্থায়ী পদক্ষেপ নিচ্ছে।

সাবেক সরকারের একজন কর্মী রয়টার্সকে জানিয়েছেন, তালেবানরা সাবেক কর্মকর্তাদের ইমেইল ঘাঁটতে চাইছে। তিনি যে মন্ত্রণালয়ের জন্য কাজ করতেন তার সার্ভারে থাকা ডেটা সংরক্ষণ করতেও বলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘যদি আমি তা করি তাহলে তালেবানরা আগের মন্ত্রণালয়ের নেতৃত্বের তথ্য এবং অফিসিয়াল যোগাযোগের অ্যাক্সেস পাবে।’ তবে এই কর্মী সেই আদেশ পালন না করে আত্মগোপন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023