শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বে একদিনে করোনায় সাড়ে ১০ হাজার মানুষের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় সাড়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৬ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৫৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ১৮০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জনে।

এছাড়া, একই সময়ের মধ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন হাজার। এতে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬১৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন।

বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৩৩৭ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৯৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৯৮৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৭৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮০ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৫ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৭ জন।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৭ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪৮২ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ৯৯ হাজার ২৪০ জন, যুক্তরাজ্যে ৬৮ লাখ ৬২ হাজার ৯০৪ জন, ইতালিতে ৪৫ লাখ ৫৩ হাজার ২৪৩ জন, তুরস্কে ৬৪ লাখ ৩৫ হাজার ৭৭৩ জন, স্পেনে ৪৮ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং জার্মানিতে ৩৯ লাখ ৮৩ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ৬৮০ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৯২০ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৩৫২ জন, তুরস্কে ৫৭ হাজার ২৮৩ জন, স্পেনে ৮৪ হাজার ৬৪০ জন এবং জার্মানিতে ৯২ হাজার ৭৯৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023