শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে জেল হোসেন (৩১) নামের চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে উপজেলার হামছায়াপুর কাঁঠালতলা-ফাঁসিতলা সড়কের খন্দকারটোলা দক্ষিণপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ওই অটোরিকসা চালককে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

অটোরিকসা চালক জেল হোসেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্রামের খয়বর আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, প্রতিদিনের ন্যায় ভাড়ায় চালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন চালক জেল হোসেন। ঘটনার রাতে যাত্রীবেশী দুই দুর্বৃত্ত সাধুবাড়ী ফাঁসিতলা যাওয়ার জন্য তার অটোরিকশাটিতে উঠেন। একপর্যায়ে খন্দকারটোলা দক্ষিণপাড়া নামক স্থানে পৌঁছলে চালকের গলায় ছুরিকাঘাত করেন তারা।

ফলে গাড়ি থেকে মাটিতে লুটিয়ে পড়েন চালক জেল হোসেন। এসময় তার শরীরেরও একাধিক স্থানেও ছুরিকাঘাত করা হয়। এমনকি মৃত ভেবে তাকে ফেলে রেখে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে কিছু সময় পর তার গোংরানির শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের ধরতে এবং  অটোরিকশাটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023