শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের পক্ষে গণসংযোগ করলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ– সভাপতি শহিদুল ইসলাম শহীদ। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজমিলুর রহমান সাইদুর মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য বকুল শেখ, আজাহার আলি,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুন্জু, সদস্য আনারুল ইসলাম। ওয়ার্ড আওয়ামীলীগ এর সহ– সভাপতি ইকবাল মন্ডল, বকুল মন্ডল,আহম্মদ আলি, আঃ হান্নান,আবু বক্কর সিদ্দিক , স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন,প্রতিশ্রুতি যুয় সংঘের সভাপতি রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক,মিনার, প্রাং মিলন মন্ডল, শুভ, সৌরভ,সোহান,সাকিব প্রমূখ।