শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে দুই দিনের মধ্যে নতুন সরকার ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট
আফগানিস্তানে আগামী দুই দিনের মধ্যে নতুন সরকারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তালেবানের উপপ্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। কাতারে সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ে তিনি এক সাক্ষাৎকারে একথা জানান। খবর বিবিসির।

তালেবানের উপপ্রধান বলেন, নতুন সরকারের ঘোষণা আগামী দুই দিনের মধ্যে আসতে পারে এবং এটি অন্তর্বর্তীকালীন। নতুন সরকারে নারীরা উচ্চ পর্যায়ে এখনই কাজ করার অনুমতি পাবেন না, তবে নিম্ন পর্যায়ে কাজ করার জন্য অনুমতি পেতে পারেন। তিনি আরও বলেন, বিগত দুই যুগ ধরে আফগানিস্তানের সরকারে যারা ছিলেন তারা হয়তো এবার থাকছেন না।

কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার জন্য আমেরিকার অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। বলেন এটি সংস্কার করতে এখন ৩০ মিলিয়ন ডলার খরচ হবে। আগামী দুই দিনের মধ্যে বিমানবন্দর চালু করার কথাও জানান তিনি।

এএফপি এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বুধবার কাতারের বিমানে প্রকৌশলীরা আফগানিস্তানের কাবুলে পৌঁছেছেন।

এর আগে অল্প কয়েক দিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানান তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

আনাস হাক্কানি আরও বলেন, সরকার গঠনের ৯০-৯৫ শতাংশ কাজ আমরা সম্পন্ন করেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কয়েকদিনের মধ্যে ঘোষণা করতে পারবো।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে ভয় আর আতঙ্কে লাখের বেশি আফগান নাগরিক দেশ ছেড়েছেন। অনেক আফগান নাগরিক শঙ্কা প্রকাশ করেন তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের পুনরাবৃত্তি নিয়ে। ওই সময় ইসলামিক আইনের অজুহাতে প্রকাশ্যে শাস্তি ও নারী অধিকার ক্ষুণ্ন করার বিস্তর অভিযোগ আছে তালেবানের বিরুদ্ধে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023