দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় জাতিয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দুপচাঁচিয়া পুরাতন বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়্উার রহমানের আত্মার মাগফেরাত সহ সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহŸায়ক এ এইচ এম নুরুল ইসলাম খান হিরু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মফিজ উদ্দিন, যুগ্ম আহŸায়ক মেশকাতুর রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়জ্জেম হোসেন, বিএনপি নেতা গোলাম ফারুক, আখতারুজ্জামান তুহিন, জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বেচ্ছসেবকদলের সদস্য সচিব আব্দুল মান্নান পৌর স্বেচ্ছসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান,ছাত্রদল নেতা ফজলেরাব্বি প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লা আল বাকি।