শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহী মেডিকেলে একদিনে ১০ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে চারজন ও উপসর্গে তিনজন মারা গেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের দুইজন ও নওগাঁর একজন রয়েছেন। করোনায় মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে করোনা আক্রান্ত হয়ে ৭৪ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনা পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023