শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর পশ্চিম পাড়ার আব্দুল মালেক (১৯) ও একই এলাকার বুলেট সরদার (২৮) ও ধনুপাড়া গ্রামের শহিদুল ইসলাম (২৬)। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, পৌর শহরের স্টেশন রোডে সিএনজি স্ট্যান্ড এলাকায় প্লাষ্টিকের বাজার করা ব্যাগে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্য দাঁড়িয়ে ছিলেন তিন যুবক। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023