স্টাফ রিপোর্টার, বগুড়া
জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে বগুড়ার ১২৯টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক এসব চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আবু সাইদ মো: কাওছার রহমান। প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে মানুষের উন্নয়নে কাজ করতে হবে। আমাদের বিবেকের দায়বদ্ধতা নিয়ে সকলকে কাজ করতে হবে। আলোচনা শেষে তিনি জেলার ১২৯টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে মোট ২৬ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন।