শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দুপচাঁচিয়ায় মৎস্যজীবী লীগের আয়োজনে জাতির পিতার শাহাদত বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী এবং ২১আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দুপচাঁচিয়া উপজেলা শাখার আহবায়ক দেলোয়ার সরদার এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক রাসেল আহম্মেদ কনক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ম আহবায়ক দীপক চন্দ্র বর্মণ, ছাত্রলীগ নেতা সৌরভ ইসলাম, মৎস্যজীবীলীগ নেতা আলেফ উদ্দিন, মোহাম্মদ তোতা, সাগর মন্ডল প্রমুখ। সভা শেষে ১৫আগস্ট জাতির পিতা সহ শাহাদতবরণকারী সকলের রুহের মাগফেরাত সহ ১৭আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা এবং ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শেষে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023