শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ার শেরপুরে প্রাচীনকালের বিষ্ণুমূর্তি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শেরপুরে প্রাচীনকালের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার গোঁড়তা গ্রামের একটি বসতবাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার গোঁড়তা গ্রামে একটি পুকুর খনন করা হয়। আর সেই পুকুরে গোসল করতে নেমে ওই বিষ্ণু মূর্তিটি পান কিশোর সবুজ শীল।

এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া কালো পাথরের ওই মূর্তির ওজন সাত কেজি ৩০০ গ্রাম।

তিনি আরও বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এটিকে বিষ্ণুমূর্তি বলে নিশ্চিত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর প্রক্রিয়াধীন। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023