শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাস করতে পারবে না: তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে নতুন আইনের অধীনে বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েরা একসঙ্গে ক্লাস করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে তালেবান।

আফগান তালেবানের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি স্থানীয় সময় রোববার এই ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তিনি বলেন, নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ও পড়াশোনা করতে পারবে। তবে আমাদের আইন অনুযায়ী ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাস করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

আবদুল বাকি হাক্কানি জানান, শরিয়াহ আইন অনুসারে আফগানিগানিস্তানের মানুষ শিক্ষা গ্রহণ করবে। নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার অনুমতি দেওয়া হলেও মিশ্র ক্লাস নিষিদ্ধ হবে। মিশ্র নরনারীর পরিবেশ ছাড়া নিরাপদে আফগানরা উচ্চশিক্ষা অব্যাহত রাখতে পারবে।

তিনি জানান, তারা ইসলামিক, জাতীয় ও ঐতিহাসিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যুক্তিসংগত ও ইসলামিক পাঠ্যক্রম তৈরি করতে চান। একইসঙ্গে অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতাও করতে চান।

এএফপি জানিয়েছে, আফগানিস্তানে তালেবানের শরিয়াহ আইন অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থাতেও ছেলেমেয়েদের আলাদা করা হবে, বিষয়টি অতিরক্ষণশীল এই দেশে আগে থেকেই প্রচলিত।

একের পর শহর নিয়ন্ত্রণে নিয়ে কাবুল দখলের ঘোষণা দিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। ওই সময়ই পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। ক্ষমতা দখলের পর দেশ নিয়ে নতুন করে পরিকল্পনার কথা জানায় তালেবান।

তালেবান কাবুল দখলের পরপরই আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে ওঠে মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয় নিতে শুরু করে। কাবুল বিমানবন্দরে হুড়োহুড়িতে হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ বিমানবন্দরে হামলায় ১৭০ জনের বেশি নিহত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023