শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পদ্মায় কমছে পানি, বাড়ছে ভাঙন আতঙ্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার পানি কমতে শুরু করলেও পানিবন্দি মানুষের দুর্ভোগ কমেনি। একই সঙ্গে নদীভাঙন নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। পদ্মার পানি কমলেও এখনও শিবগঞ্জ উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল নিমজ্জিত হয়ে আছে। দুর্ভোগে রয়েছেন এসব এলাকার পানিবন্দি মানুষ।

পানি কমতে শুরু করায় স্থানীয়দের মধ্যে নদীভাঙন নিয়ে শঙ্কা জেগেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মায় পানি কমছে। পানি কমার সময়ে নদীভাঙন অনেকটাই স্বাভাবিক।

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নের বৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে। নদীতীরের বাসিন্দারা বলছেন, গত কয়েক দিন থেকে পানি কমছে। আবার যে বাড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। পানি নদীপাড়ের নিচে নামলে, আবার ভাঙন দেখা দেবে।

এদিকে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলায় আনুমানিক এক হাজার ২০০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পাঁকা ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্লভপুর ও উজিরপুর ইউনিয়নে। এসব এলাকায় আউশ ধান, শাকসবজি আর মসলাজাতীয় ফসলের জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দিন জানান, পদ্মার নদীর পানি দ্রুত কমছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনের আশঙ্কা আছে। আমাদের পর্যবেক্ষণে আছে। এর আগে যে কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছিল এখন সেখানে আর ভাঙছে না। আমরা বালির বস্তা ফেলছি।

তিনি আরও বলেন, ঢাকা থেকে আমাদের পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন টিম এসেছিল। তারা নদীর গতিপ্রকৃতি ও ভাঙনের বিষয়গুলো দেখে গেছে। তারা নদী তীর সংরক্ষণের জন্য কী করা উচিত; এ বিষয়ে প্রতিবেদন দিলে সে আলোকেই আগামীতে পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023