শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় আরও ৬ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গ নিয়ে একজন মারা যান।

সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৪৪টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে শাহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ জন শনাক্ত হন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একজন ও অ্যান্টিজেন পরীক্ষায় চারজন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া টিএমএসএস হাসপাতালের পিসিআর ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত বগুড়ায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ হাজার ৯৭৩ জন। মারা গেছেন ৬৭১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ১০৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023