শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শিবগঞ্জে সাড়ে নয় কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার মহাস্থান এলাকা থেকে সাড়ে নয় কেজি শুকনা গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

৩০ আগষ্ট রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বপন মিয়ার নেতৃত্বে উপজেলার গড় মহাস্থান নামাপাড়া এলাকার লেবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে নয় কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মহাস্থান নামাপাড়া এলাকার কুরু ফকিরের ছেলে লেবু মিয়া (৩৪), লেবু মিয়ার স্ত্রী সিমা আক্তার( ২৮) ও মহাস্থান পাথরপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী মরিয়ম বেগম (৩০)।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, গড় মহাস্থান নামা পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023