শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুলে নিহত সেনাদের প্রতি বাইডেনের শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩ সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে। হামলায় আহত আরও দেড় শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে এসব সেনার দেহাবশেষ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নিহত ১৩ সেনা সদস্য আমাদের বীর, তারা অন্যদের জীবন বাঁচানোর সময় আমেরিকান আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

স্থানীয় সময় রোববার ডেলওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে এক সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেনা সদস্যের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন সেখানে উপস্থিত ছিলেন। নিহত মার্কিন সেনাদের বয়স ২০ থেকে ৩১ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের আবে ফটকে বোমা বিস্ফোরণ ঘটে। আইএস এ হামলার দায় স্বীকার করে বলে, যুক্তরাষ্ট্রের সেনা ও তাদের আফগান মিত্রদের ‘লক্ষ্যবস্তু’ বানিয়ে তারা আত্মঘাতী হামলা চালায়। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023