শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

কাবুল বিমানবন্দরে আবারও হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভয়াবহ এক হামলার রেশ কাটতে না কাটতেই সেখানে আবারও বড় ধরনের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রোববার এই হামলা হতে পারে আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বিমানবন্দর এড়িয়ে চলতে বলা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের সর্তক করে দিয়ে বলেছে, ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য’ হামলার হুমকির রয়েছে। ওই এলাকা এড়িয়ে চলতে হবে।

গত বৃহস্পতিবার কাবুলের বিমানবন্দর এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অষ্ট্রেলিয়া কাবুলের হামলার আশঙ্কা করেছিল।

কাবুল বিমানবন্দরের সামনে হামলায় নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ ও যুক্তরাজ্যের দুই সৈন্য রয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস-কে।

হামলার পরপরই পাকিস্তান সীমান্তবর্তী আফগান প্রদেশ নানগারহারে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণের পর আফগানিস্তানের প্রথম ড্রোন হামলা এটি। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ, যার সংক্ষিপ্ত রূপ আইএস-কে। আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে চরমপন্থি ও সহিংস তারা।

একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়ে চলতি মাসের মধ্যভাগে কাবুল দখলের ঘোষণা দেয় তালেবান। এরপর থেকেই কাবুল ছাড়ার চেষ্টা করছে মানুষ। তালেবান বলেছে, আফগানদের দেশ ছাড়তে দেবে না তারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ৩১ আগস্টই উদ্ধার অভিযান এবং সেনা প্রত্যাহার সম্পন্ন করতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023