শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার কাবুল বিমানবন্দরের কাছে আমেরিকার রকেট হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিদেশি সৈন্যদের আফগান ছাড়ার শেষ মুহূর্তে ও তালেবানের ক্ষমতা গ্রহণের প্রস্তুতির মধ্যেই কাবুল বিমানবন্দরের কাছে রকেট হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রোববার রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা রয়টার্স’কে জানিয়েছে, সন্দেহভাজন ইসলামিক স্টেট খোরাসানের সন্ত্রাসীদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের পাশের বিস্ফোরণ স্থানের আশপাশে প্রচুর ধোঁয়া আকাশে উড়ছে।

এদিকে রবিবার কাবুল বিমানবন্দরের কাছে হামলার বিষয়ে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর তালেবানের পক্ষ থেকেও দেশটির নাগরিকদের হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছে। গোষ্ঠীটি আফগান নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে প্রচণ্ড ভিড়ের মধ্যে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে গুলিবর্ষণের শব্দ শোনা যায়। হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসকেপি ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023