শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৭ মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

রোববার (২৯ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন। এর মধ্যে করোনায় রাজশাহীর দুজন এবং উপসর্গে রাজশাহীর দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।

নতুন রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক বলেন, আগের তুলনায় রামেকে রোগী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৭৫ জন, সন্দেহভাজন ৪৩ জন ও করোনা নেগেটিভ রোগী ভর্তি রয়েছে ২৪ জন। মোট ৪১৮টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ১৭৬ জন।

নমুনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের এবং মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২১ দশমিক ৩১ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023