শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুল বিমানবন্দরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে তালেবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট
তালেবান কাবুল বিমানবন্দরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,ব্যাপক জনসমাগাম নিয়ন্ত্রণ করতেই তালেবান এই অতিরিক্ত সদস্যদের নিযুক্ত করেছে।

গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখল করে। এরপর দেশটির হাজার হাজার মানুষ বিমানবন্দরে জড়ো হয়। তালেবানের ভয়ে তারা পশ্চিমা দেশে পালিয়ে যেতে বিমানবন্দরে ভিড় করে। এতে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

গত বৃহস্পতিবার বিমানবন্দরের একটি গেটে ভয়াবহ আত্মঘাতী হামলা হয়। এতে ১৩ জন যুক্তরাষ্ট্রের মেরিন সেনাসহ ১৭০ জনের অধিক মানুষ নিহত হয়। আইএস আফগানিস্তানের খোরাসান শাখা এই হামলার দায় স্বীকার করে।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনও যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩১ আগস্টে সকল মার্কিন সেনাদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর বিমানবন্দরের ভাগ্যে কী ঘটবে তা নিয়ে চিন্তিত পশ্চিমা বিশ্ব।

যুক্তরাষ্ট্র চেয়েছিল বিমানবন্দরটি তুরস্কের নিয়ন্ত্রণে দিতে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজিও হয়েছিলেন। কিন্তু মাত্র ৭ দিনের ব্যবধানে তালেবান রাজধানী কাবুলসহ সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় তুরস্কের সে পরিকল্পনা ভেস্তে গেছে।

তালেবান তুরস্কের হাতে বিমানবন্দরের নিয়ন্ত্রণ দিতে রাজি না হলেও তাদের কাছে কারিগরি সহায়তা চেয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শনিবার কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে অনেকগুলো চেক পয়েন্ট দেখা গেছে। এসব চেকপয়েন্টে হামভি গাড়িতে তালেবান সদস্যদের দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023