শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতের দৈনিক করোনা সংক্রমণ আবার ৪৬ হাজার ছাড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি। এ বছর ১ জুলাইয়ের পর ভারতে একদিনে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি আক্রান্ত হলেন। খবর আনন্দবাজার অনলাইনের।

সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭। আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও শনিবার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৫০৯ জনের। পুরো মহামারি পর্বে করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনের।

গত চার দিন ধরেই ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। এ বৃদ্ধির জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আবার সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। শনিবার ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৭৭৫ জন।

শনিবার ভারতের দৈনিক আক্রান্তের সিংহভাগই হয়েছে কেরালায়। দক্ষিণের এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন।

গত একমাসেরও বেশি সময় ধরে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছিল কেরালায়। তবে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কমে হয়েছে ৪ হাজার ৬৫৪। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৫৪২), অন্ধ্রপ্রদেশ (১,৫১৫), কর্নাটক (১,৩০১), মিজোরাম (৮৮৬), ওড়িশা (৮১৬) এবং পশ্চিমবঙ্গ (৭০৩)। বাকি রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫০০-র কম। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023